Trams & Conditions
Trams & Conditions
See our Trams & Conditions before starting with us
- জেনারেল ডেলিভারী সার্ভিস।( ২৪ ঘন্টায়) ৬০ টাকা ক্যাশ অন ডেলিভারী চার্জ ৫০০ গ্রাম পযন্ত। এরপর প্রতি ১ কেজি পযন্ত ৩০ টাকা অতিরিক্ত যোগ হবে। পিক-আপ টাইমঃ সকাল ১১ টা হতে রাত ১০ টা পযন্ত পিক-আপ ম্যান এবং মার্চেন্টর সুবিধা অনুযায়ী।
- সেম-ডে ডেলিভারী সার্ভিস।(১২ ঘন্টায়) ১০০ টাকা ক্যাশ অন ডেলিভারী চার্জ ১ কেজি পযন্ত।এরপর প্রতি ১ কেজি পযন্ত অতিরিক্ত ৩০ টাকা যোগ হবে। পিক-আপ টাইমঃসকাল ৬ টা হতে সকাল ১০ টা পযন্ত।
- মার্চেন্ট থেকে পার্সেল পিক-আপের পর আমরা আমাদের সিস্টেম থেকে ঐইদিনের পিক-আপ আইডিতে আমরা কতগুলো পার্সেল রিভিস করেছি তার তথ্য কাস্টমারের নাম,নম্বর এবং টাকার অ্যামাউন্ট সহ মার্চেন্টের মেইলে পাঠিয়ে দিই।এতে পার্সেল হারিয়ে যাওয়া সম্ভবনা কমে যায়।এছাড়াও পার্সেল পিক-আপের সময় আমরা হার্ডকপি প্রদান করি।
- আমাদের কোন C.O.D চার্জ নেই।
- আমাদের কোন পিক-আপ চার্জ নেই।
- কোন পার্সেল হারিয়ে অথবা ভেঙ্গে গেলে, আমরা উক্ত পার্সেলের বাজার পাইকারী মূল্য মার্চেন্টকে চার কর্মদিবসের মধ্যে দিতে বাধ্য থাকি।
- আমরা একটি পার্সেল সর্বোচ্চ চারদিন কাস্টমারকে রিসিভ করতে আগ্রহ দেখাই।তবে কোন কাস্টমার নিদিষ্ট কোন তারিখে যোগাযোগ করতে বললে আমরা ঐই পার্সেলটি কাস্টমারের অনুরোধকৃত নিদিষ্ট তারিখে যোগাযোগ করি।
- আমরা প্রতিটি পার্সেল মার্চেন্ট থেকে পিক-আপের সময় এবং ডেলিভারী ম্যান ওয়ারহাউস থেকে বের হওয়ার সময় আমাদের কাস্টমারকে ২ বার বার্তা পাঠানো মাধ্যমে পার্সেল সম্পকে তাকে সজাগ রাখি।যাতে যথাস্থানে কাস্টমার না থাকলেও, ডেলিভারী ম্যানের সাথে যোগাযোগের মাধ্যমে অন্য কারো সহয়তায় পার্সেলটি রিসিভ করতে পারে।এতে একদিকে যেমন পার্সেলটি পেন্ডিং হয় না।অন্যদিকে ক্যান্সালের সম্ভবনা শতকরা ৯০ ভাগ কমে যায়।
- কোন পার্সেল পেন্ডিং হলে, কাস্টমার ফোন না ধরলে, কোন উপায়ে কাস্টমারের সাথে যোগাযোগ না করতে পারলে উক্ত পার্সেলের মার্চন্টকে আমরা সাথে সাথেই ফোন করে বিষয়টি অবহিত করি।আবার কাস্টমার পার্সেল ক্যান্সেল করলেও আমরা সাথে সাথেই মার্চেন্টকে ফোন করে অবহিত করি।
- আমাদের রয়েছে বন্ধুসুলভ মার্চেন্ট প্যানেল।যার মাধ্যমে মার্চেন্ট তার প্রতিটি পার্সেলর অবস্থান এবং অর্থের হিসাব রাখতে পারবে।আবার চাইলে পূর্বের যেকোন রেকর্ড দেখতে পারবে।
- এছাড়াও কোন পার্সেল সফলভাবে ডেলিভারী হলে অথবা ক্যান্সেল হলে আমরা সিস্টেম থেকে বার্তা প্ররনের মাধ্যমে উক্ত পার্সেলের মার্চেন্টকে অবহিত করি।
- ঢাকার সাব-আরবান সমূহে ক্যাশ অন ডেলিভারী চার্জ ১০০ টাকা ১ কেজি পযন্ত।এখানে রয়েছে ঢাকা সিটির আশে-পাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং নবনিযুক্ত থানা সমূহ।
- সাভার,গাজিপুর, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, দোহার,মুন্সিগঞ্জ ক্যাশ অন ডেলিভারী চার্জ ১৩০ টাকা ১ কেজি পযন্ত।
- আমরা কোন পার্সেল ডেলিভারী হওয়ার ২৪ ঘন্টা পর থেকে উক্ত পার্সেলের পেমেন্ট মার্চেন্টকে দিয়ে থাকি।আমাদের রয়েছে ক্যাশ,বিকাশ,রকেট,নগত এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট গ্রহনের সুবিধা।
- আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আপনি চাইলে আপনার পার্সেল ট্রাকিং করতে পারবেন।
- কোন পার্সেল আমাদের ওয়ারহাউজ থেকে বের হলে আমাদের সফটওয়্যারে উক্ত পার্সেলের উপর ডেলিভারি চার্জ ধার্য হয়।তাই কোন কোন সময় কাস্টমার পার্সেল গ্রহনে ইচ্ছুক না হলে,আমরা তার থেকে উক্ত পার্সেল বাবদ ডেলিভারি চার্জ গ্রহনে জোরালো ভুমিকা রাখি। এরপরও যদি কাস্টমার ডেলিভারি চার্জ না দায়, তাহলে উক্ত পার্সেলের মার্চেন্টের থেকে আমরা ডেলিভারি চার্জ গ্রহণে বাধ্য হই।
- আমাদের সকল ডেলিভারি ম্যান আমাদের ইডেক্স পরিবারের সদস্য।তাই আমরা বিশ্বাস করি,তারা আপনার গুরুত্বপূর্ণ পার্সেলটি বিনয়ের সাথে সঠিকভাবে, সঠিক সময়ে যথাস্থানে পৌঁছে দিবে।